বেশ্যালয় : কলিকাতা সহ ঔপনিবেশিক ভারত

Original price was: ₹750.Current price is: ₹600.

লেখক : অমিতাভ পুরকায়স্থ

+ −

ব্রিটিশ ভারতের জৌলুসের আড়ালে এক সমান্তরাল পৃথিবী গড়ে উঠেছিল, যেখানে বিনিময় পণ্য ছিল মানুষের শরীর। কলকাতা থেকে পেশোয়ার, রেঙ্গুন থেকে বোম্বে—ঔপনিবেশিক শহরের অলিগলিতে যে নিষিদ্ধ শ্রমবাজারের বিস্তার ঘটেছিল, তাকে কেবল ‘পতিতাবৃত্তি’ বলে এড়িয়ে যাওয়া যায় না। এই বই সেই অলিগলিকে খুঁড়ে বের করে আনে, যেখানে আইনের নামে শোষণের জাল বোনা হয়েছিল। এদেশীয় বারাঙ্গনাদের নিয়ন্ত্রণ করা এবং ক্যান্টনমেন্টে সেনাদের যৌনরোগ থেকে বাঁচানোর নানা চেষ্টায় হাবুডুবু খাওয়া প্রশাসনের সামনে আলাদা চ্যালেঞ্জ হয়ে ওঠে ইউরোপীয় বারাঙ্গনাদের অস্তিত্ব। নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত যৌনতার এই কাঠামোর ভেতরে যারা কাজ করতেন—সেই অগণিত নারী ও পুরুষ যৌনকর্মী—তাঁদের লড়াই, তাঁদের বেঁচে থাকার দহন এবং সমাজের দ্বিচারিতার খণ্ডচিত্র পরপর গেঁথে তৈরি হয়েছে এই বই। কেবল অতীতচারণ নয়, বরং দুই মলাটের ভেতর ধরা রইল সেই সব মানুষের কথা, যারা যাদের ভাষা, সাজগোজ, চলাফেরা থেকে পুরো অস্তিত্বই ছিল সুশীল সমাজের অস্বস্তির কারণ। যৌনবৃত্তি ও ক্ষমতার এই বয়ানে চেনা ইতিহাসকে নতুন চোখে দেখার প্রয়াস এই বই।

Weight 670 g
Cover

Hard Cover

Cover Design

Bijay Das

Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories

Add address

India