কলিখাতা
ব্রিটিশ ভারতের জৌলুসের আড়ালে এক সমান্তরাল পৃথিবী গড়ে উঠেছিল, যেখানে বিনিময় পণ্য ছিল মানুষের শরীর। কলকাতা থেকে পেশোয়ার, রেঙ্গুন থেকে বোম্বে—ঔপনিবেশিক শহরের অলিগলিতে যে নিষিদ্ধ শ্রমবাজারের বিস্তার ঘটেছিল, তাকে কেবল ‘পতিতাবৃত্তি’ বলে এড়িয়ে যাওয়া যায় না। এই বই সেই অলিগলিকে খুঁড়ে বের করে আনে, যেখানে আইনের নামে শোষণের জাল বোনা হয়েছিল। এদেশীয় বারাঙ্গনাদের নিয়ন্ত্রণ করা এবং ক্যান্টনমেন্টে সেনাদের যৌনরোগ থেকে বাঁচানোর নানা চেষ্টায় হাবুডুবু খাওয়া প্রশাসনের সামনে আলাদা চ্যালেঞ্জ হয়ে ওঠে ইউরোপীয় বারাঙ্গনাদের অস্তিত্ব। নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত যৌনতার এই কাঠামোর ভেতরে যারা কাজ করতেন—সেই অগণিত নারী ও পুরুষ যৌনকর্মী—তাঁদের লড়াই, তাঁদের বেঁচে থাকার দহন এবং সমাজের দ্বিচারিতার খণ্ডচিত্র পরপর গেঁথে তৈরি হয়েছে এই বই। কেবল অতীতচারণ নয়, বরং দুই মলাটের ভেতর ধরা রইল সেই সব মানুষের কথা, যারা যাদের ভাষা, সাজগোজ, চলাফেরা থেকে পুরো অস্তিত্বই ছিল সুশীল সমাজের অস্বস্তির কারণ। যৌনবৃত্তি ও ক্ষমতার এই বয়ানে চেনা ইতিহাসকে নতুন চোখে দেখার প্রয়াস এই বই।

কলিখাতা
কলিখাতা
Best Seller
বাঙালির ভূত (১) : বাঙালিয়ানায় ভূত ছড়িয়ে রয়েছে সর্বত্র; শিল্প, সাহিত্য, সিনেমা এবং অবশ্যই বাঙলার পরিবেশে। আমাদের এই কাজটি করার উদ্দেশ্যও তাই। শুধু ভয় নয়; নিখাদ আনন্দও যেন মিশে রয়েছে। যেকারণে কোন বাচ্চাকে ‘পেত্নী’ বা ‘ভূতো’ বলে ডাকলে, সে ভয় পাওয়ার পরিবর্তে হয়ত হেসে ওঠে খিলখিল করে। আমরা চেষ্টা করেছি এই রসবোধকে ধরতে। আবার আমরা সকলেই জীবনের কোনও মুহূর্তে এমন কিছু ঘটনার সাক্ষী হই যার উত্তর আমাদের যুক্তি, শিক্ষা দিতে পারে না। কিংবা বাঙালির জনজীবনে গড়ে ওঠা হাজারো ভৌতিক উপলব্ধির। ভূতের গল্প নয়, বরং কিছু নির্বাচিত প্রবন্ধ ও নিবন্ধে সংকলিত এই ‘বাঙালির ভূত’ বইটি।
বাঙালির ভূত (২) : আমরা ভূত মানি বা নাই মানি, ভালোবাসি ভূতের গল্প শুনতে। আর ওই যে একটু গা শিরশির করা, একটু ভয় বা রোমাঞ্চ; এটাই আমাদের আকর্ষণ করে ভূতের গল্পের প্রতি। কারণ হয়ত মানুষ ভয় পেতেও ভালোবাসে। তাই ভূতের সাথে মানুষের নেই কোনও বিশ্বাস-অবিশ্বাসের সম্পর্ক। যেন খুবই সহজ-সরল সহজাত একটা অনুভূতি। আমাদের ‘বাঙালির ভূত’ কাজটিও সেইরকমই সহজ ও সরল। গল্প না হয়েও গল্পের সহজতাতেই বাঙালির জীবন-যাপনে ভূত-কে ধরার চেষ্টাই এই বইটির বিষয়।
বাঙালির ভূত চিত্র সিরিজ : সাতটি ছবি ও একটি টাইটেল পাতা সহ মোট আটটি কার্ডের একটি সেট।
কলকাতা মহানগরীর ইতিহাস নিয়ে বহু লেখা রয়েছে, অনেকেই সেসব ইতিহাস কিছুটা হলেও জানেন। আমার এই লেখা কিন্তু বেশিটাই অজানা কথামালা নিয়ে। ইতিহাস নয় কলকাতার সামাজিক ইতিহাস রচনাই...


কলিখাতা
সদ্য প্রকাশিত
-
বেশ্যালয় : কলিকাতা সহ ঔপনিবেশিক ভারত
₹750Original price was: ₹750.₹600Current price is: ₹600. -
-
-
কলিখাতা

ক লি খা তা
শিল্প ও সাহিত্যের মেলবন্ধন
-
-
-
কলিকাতা : সেকালের গল্প একালের শহর (প্রথম খণ্ড)
₹450Original price was: ₹450.₹360Current price is: ₹360. -
বাংলার লোকশিল্প : শিল্পী ও শিল্পের সন্ধানে
₹325Original price was: ₹325.₹260Current price is: ₹260.

ক লি খা তা
শিল্প ও সাহিত্যের মেলবন্ধন


























