পশ্চিমবঙ্গের মন্দির অলঙ্করণে রাম ও রামায়ণ
₹500 Original price was: ₹500.₹400Current price is: ₹400.
আশিস কুমার চট্টোপাধ্যায়
রামায়ণ একটি মহাসমুদ্র বিশেষ। তার সম্পূর্ণ ঘটনাবলী মন্দির অলঙ্করণে থাকবে বা আদৌ থাকা সম্ভব এ আশা করাই অন্যায়। তার উপর সম্পূর্ণ একক প্রচেষ্টায় সমগ্র পশ্চিমবঙ্গের সব মন্দির দেখা সম্ভব নয়। একশোর উপর মন্দিরে ঘুরে কয়েক হাজার ফটো তুলে তারপর সেই ফটোগুলিকে একটা একটা করে দেখে তা থেকে রামায়ণের বিভিন্ন কাহিনি খুঁজে তারপর দুটি রামায়ণের (বাল্মীকীয় এবং কৃত্তিবাসী) সঙ্গে মিলিয়ে নিয়ে লেখা এবং দরকার মতো Statistical Analysis করা একটা অত্যন্ত কঠিন কাজ।
বর্তমান লেখাটি পশ্চিমবঙ্গের ৮৮টি মন্দির ও ২টি পিতলের রথ নিয়ে লেখা। মন্দির অলঙ্করণে রামায়ণের বিভিন্ন ঘটনা এবং রামায়ণ ছাড়া শ্রীরামের বিষ্ণু-অবতার রূপের ছবিগুলি বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে টেবল (তালিকা বা সারণী) এবং প্রয়োজনে Pie Chart ব্যবহার করে এই লেখাটি লেখা হয়েছে।
এই বইটিতে আমরা ‘রামায়ণ’ ইমোশনের ফাঁদ এড়িয়ে নিষ্পৃহ নিরপেক্ষ দৃষ্টিতে রামকথাকে দেখবো একটি বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে— তা হল বাংলার মন্দির অলঙ্করণে রাম ও রামায়ণের উপস্থিতি নিয়ে। আমাদের আলোচনায় তাই গোঁড়া রামভক্ত আর কট্টর রাম-বিরোধী— দুটি দলই অখুশি হতে পারেন। কিন্তু আমরা কাউকে খুশি বা অখুশি করার জন্য এই আলোচনা করছি না।
| Weight | 500 g |
|---|---|
| Cover | Hard Cover |
| Cover Design | Bijay Das, Sudip Chakraborty |
| Illustration | Sudip Chakraborty |
Related Products
রিঙ্কু দাস
সম্পাদনা : বিজয় দাস
শ্রীযোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ভূমিকা ও সম্পাদনা : অলোক সরকার
দ্বিতীয় সংস্করণ
কলিখাতা-র প্রথম বই ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’। ২০২০-র জুলাইয়ে প্রথম প্রকাশের পর ২০২২ সালের মধ্যেই প্রকাশিত হয় চারটি মুদ্রণ। পূর্বেই আমরা বইটির নতুন সংস্করণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, আর তাই চতুর্থ মুদ্রণ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হয়, আর নতুন মুদ্রণ না করে বইটির লেখাগুলি অপরিবর্তিত রেখে ভুলত্রুটিগুলি সংশোধন করে সম্পূর্ণ নতুনভাবে বইটি সাজিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে।
প্রথম বই হিসেবে ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’-এর সঙ্গে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, তারই আরও যত্নশীল ও পরিণত রূপ এই দ্বিতীয় সংস্করণ। আশা করি, নতুনভাবে নির্মিত এই সংস্করণ পাঠকের কাছে শিল্পকে দেখার, বোঝার এবং শিল্পের সঙ্গে সমাজের সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার আরও একটি দরজা খুলে দেবে।
সম্পাদনা : বিজয় দাস
তিলক পুরকায়স্থ
লেখক : শ্রীবেণীমাধব বড়ুয়া
সম্পাদনা : সুমিত বড়ুয়া
আশিস কুমার চট্টোপাধ্যায়
লেখক : বিমলাচরণ লাহা
সম্পাদনা : সুমিত বড়ুয়া
সম্পাদনা : সুমিত বড়ুয়া
সম্পাদনা : সুমিত বড়ুয়া
অনুবাদ ও সম্পাদনা : কৃষ্ণ শিঞ্জিনী দেব
তিলক পুরকায়স্থ




















