বহির্ভারতে রাম-কথা
₹375 Original price was: ₹375.₹300Current price is: ₹300.
তিলক পুরকায়স্থ
‘শ্রীরাম’ শুধুমাত্র ভারতীয় উপমহাদেশেই উপস্থিত নন, ভারতবর্ষের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে হাজির হয়েছেন বিভিন্ন দেশে। অনেক সময়েই বহির্ভারতের রামায়ণ আমাদের চেনা রামায়ণ থেকে আলাদা।
কিন্তু প্রশ্ন হল শ্রীরাম কি রক্ত-মাংসের মানবদেহধারী কেউ ছিলেন, নাকি শুধুই একটি মহাকাব্যের নায়ক? বলাই বাহুল্য, একদিকের বিশ্বাস তিনি রক্ত মাংসের মানবদেহধারী ছিলেন, অন্যদিকের বিশ্বাস তিনি বাল্মীকি ও তাঁর বিভিন্ন উত্তরসূরীদের কাব্যের নায়ক মাত্র। এই কূট প্রশ্নটি কত শত কন্ট্রোভার্সি এবং সমস্যার সৃষ্টি করেছে, তা সুধী পাঠকদের অজানা নয়।
লেখক নিজ অর্থ, সময় এবং অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য খরচ করে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে শ্রীরাম ও রামায়ণের খবর জোগাড় করেছেন। যে দেশগুলির রামায়ণ ও সংস্কৃতি আলোচিত হয়েছে তার মধ্যে আছে বার্মা, লাওস, ইন্দোনেশিয়া, শ্যামদেশ অর্থাৎ থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, আফ্রিকা, চীন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লেখক তাঁর নিরপেক্ষ দৃষ্টিতে, একজন ট্রু রিসার্চারের মোহমুক্ত চোখে শ্রীরাম ও রামায়ণের ব্যাপারে পুংখানুপুংখভাবে খোঁজার প্রচেষ্টা করেছেন। এই বইটি শুধুমাত্র একটি ডেসক্রিপটিভ লেখা নয়, অ্যানালিটিকও বটে।
| Weight | 420 g |
|---|---|
| Cover | Hard Cover |
| Cover Design | Bijay Das |
Related Products
সম্পাদক : বিজয় দাস
আশিস কুমার চট্টোপাধ্যায়
তিলক পুরকায়স্থ
লেখক : শ্রীপূরণচাঁদ শ্যামসুখা
সম্পাদনা : সুমিত বড়ুয়া
তিলক পুরকায়স্থ
কৈলাসচন্দ্র সিংহ
শ্রীযোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ভূমিকা ও সম্পাদনা : অলোক সরকার
দ্বিতীয় সংস্করণ
কলিখাতা-র প্রথম বই ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’। ২০২০-র জুলাইয়ে প্রথম প্রকাশের পর ২০২২ সালের মধ্যেই প্রকাশিত হয় চারটি মুদ্রণ। পূর্বেই আমরা বইটির নতুন সংস্করণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, আর তাই চতুর্থ মুদ্রণ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হয়, আর নতুন মুদ্রণ না করে বইটির লেখাগুলি অপরিবর্তিত রেখে ভুলত্রুটিগুলি সংশোধন করে সম্পূর্ণ নতুনভাবে বইটি সাজিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে।
প্রথম বই হিসেবে ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’-এর সঙ্গে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, তারই আরও যত্নশীল ও পরিণত রূপ এই দ্বিতীয় সংস্করণ। আশা করি, নতুনভাবে নির্মিত এই সংস্করণ পাঠকের কাছে শিল্পকে দেখার, বোঝার এবং শিল্পের সঙ্গে সমাজের সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার আরও একটি দরজা খুলে দেবে।
সম্পাদনা : বিজয় দাস
তিলক পুরকায়স্থ
তিলক পুরকায়স্থ
লেখক : উমেশচন্দ্র বটব্যাল
সম্পাদনা : নীলাঞ্জন হালদার




















