পশ্চিমবঙ্গের পীঠস্থান
₹375 Original price was: ₹375.₹300Current price is: ₹300.
আশিস কুমার চট্টোপাধ্যায়
পীঠ কথাটির সাধারণভাবে অর্থ হল আসন। সেই হিসাবে যে কোনও মন্দিরকেই দেবতার পীঠ বলা যেতে পারে। কিন্তু পীঠস্থান বলতে বিশেষ করে সেই জায়গাগুলিই বোঝায় যেখানে শাস্ত্র-বর্ণিত কাহিনি অনুসারে দক্ষযজ্ঞে পিতা দক্ষের মুখে পতি অর্থাৎ শিবের নিন্দা শুনে সতীর দেহত্যাগের পর শোকে ক্ষোভে উন্মত্ত শিবের সতীর মৃতদেহ নিয়ে বিশ্বপরিভ্রমণের সময় জগৎ রক্ষার্থে বিষ্ণুর সুদর্শন চক্রে কর্তিত সতীর দেহখণ্ড (বা অলঙ্কার) পড়েছিল। অনেক সময় কোনও বিখ্যাত সাধকের সাধনার স্থানে অবস্থিত দেবী মন্দিরকেও পীঠস্থান হিসাবে প্রচার করা হয়, যদিও ঐগুলি প্রকৃতপক্ষে সাধনপীঠ বা সিদ্ধপীঠ, সতীপীঠ নয়, এবং সেগুলি এই আলোচনার অন্তর্ভুক্ত নয়।
পীঠস্থানগুলির অবস্থান নিয়ে অনেক ক্ষেত্রেই মতানৈক্য আছে। আলোচনা করতে গেলে সবসময়ই কোনও নির্দিষ্ট তালিকা অনুসরণ করতে হয়। এখানে প্রধানত তিনটি ক্লাসিকাল তালিকা (পীঠনির্ণয় তন্ত্র, তন্ত্রচূড়ামণি ও শিবচরিত) এবং কখনও কখনও চতুর্থ একটি তালিকার (জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গালা ভাষার অভিধান) সাহায্য নেওয়া হয়েছে। এই চারটি তালিকার মধ্যে আবার পীঠনির্ণয় তন্ত্রকে অবলম্বন করেই এই আলোচনাগুলি করা হয়েছে।
| Weight | 410 g |
|---|---|
| Cover | Hard Cover |
| Cover Design | Sudip Chakraborty |
Related Products
তিলক পুরকায়স্থ
সম্পাদনা : বিজয় দাস
বৈদ্যনাথ চক্রবর্তী
দ্বিতীয় মুদ্রণ
তিলক পুরকায়স্থ
তিলক পুরকায়স্থ
সম্পাদনা : শুভংকর গুহ
দ্বিতীয় সংস্করণ
কলিখাতা-র প্রথম বই ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’। ২০২০-র জুলাইয়ে প্রথম প্রকাশের পর ২০২২ সালের মধ্যেই প্রকাশিত হয় চারটি মুদ্রণ। পূর্বেই আমরা বইটির নতুন সংস্করণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, আর তাই চতুর্থ মুদ্রণ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হয়, আর নতুন মুদ্রণ না করে বইটির লেখাগুলি অপরিবর্তিত রেখে ভুলত্রুটিগুলি সংশোধন করে সম্পূর্ণ নতুনভাবে বইটি সাজিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে।
প্রথম বই হিসেবে ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’-এর সঙ্গে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, তারই আরও যত্নশীল ও পরিণত রূপ এই দ্বিতীয় সংস্করণ। আশা করি, নতুনভাবে নির্মিত এই সংস্করণ পাঠকের কাছে শিল্পকে দেখার, বোঝার এবং শিল্পের সঙ্গে সমাজের সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার আরও একটি দরজা খুলে দেবে।
সম্পাদনা : বিজয় দাস
আশিস কুমার চট্টোপাধ্যায়
অনুবাদ ও সম্পাদনা : কৃষ্ণ শিঞ্জিনী দেব
সম্পাদক : বিজয় দাস
লেখক : শ্রীবেণীমাধব বড়ুয়া
সম্পাদনা : সুমিত বড়ুয়া

















