পশ্চিমবঙ্গের মন্দির অলঙ্করণে লোক-জীবন
₹750 Original price was: ₹750.₹600Current price is: ₹600.
আশিস কুমার চট্টোপাধ্যায়
বর্তমান বইটি ‘পশ্চিমবঙ্গের মন্দির অলঙ্করণ’ সিরিজের দ্বিতীয় বই।
মন্দির অলঙ্করণ শুধুমাত্র মন্দিরের সৌন্দর্যায়ণের জন্যই করা হয় না। মন্দির অলঙ্করণকে এক কথায় বলা যায় একধরনের এনসাইক্লোপিডিয়া। যেখানে ধর্মীয় বা মিথোলজির কাহিনি তো আছেই, এছাড়া মহাকাব্য থেকে শুরু করে অতি সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা এমনকি ইরোটিক অর্থাৎ যৌনতামূলক ছবি পর্যন্ত মন্দির অলঙ্করণে আছে।
বর্তমান বইটি লেখকের বিগত কুড়ি বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রায় দেড়শো মন্দির দেখে সেগুলির গায়ের অলঙ্করণের এক্সটেনসিভ ফটোগ্রাফি করে, সেই কয়েক হাজার ফটোর মধ্যে থেকে খুঁজে খুঁজে ‘পশ্চিমবঙ্গের মন্দির অলঙ্করণে সামাজিক চিত্র’ অ্যানালিসিস করে লেখা।
পশ্চিমবঙ্গের মন্দিরের অলঙ্করণের মাধ্যম বা মিডিয়াম বললে প্রথমেই টেরাকোটার কাজের কথাটা মাথায় আসে,তবে মনে রাখতে হবে, টেরাকোটার কাজই মন্দির অলঙ্করণের একমাত্র মাধ্যম নয়। মন্দির অলঙ্করণের অন্য মাধ্যমগুলি হল স্টুকো বা স্টাকো (Stucco) বা প্লাস্টারের কাজ, পাথরের কাজ, কাঠ-খোদাইয়ের কাজ এবং দেওয়ালের গায়ে আঁকা ছবি। এছাড়া ধাতুর তৈরি রথে ধাতু অর্থাৎ মেটাল এনগ্রেভিং ও এচিং-এর কাজও দেখা যায়, যা মন্দির অলঙ্করণেরই অঙ্গ হিসেবে গণ্য করা হয়।
| Weight | 700 g |
|---|---|
| Cover | Hard Cover |
| Cover Design | Bijay Das |
Related Products
তিলক পুরকায়স্থ
দ্বিতীয় সংস্করণ
কলিখাতা-র প্রথম বই ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’। ২০২০-র জুলাইয়ে প্রথম প্রকাশের পর ২০২২ সালের মধ্যেই প্রকাশিত হয় চারটি মুদ্রণ। পূর্বেই আমরা বইটির নতুন সংস্করণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, আর তাই চতুর্থ মুদ্রণ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হয়, আর নতুন মুদ্রণ না করে বইটির লেখাগুলি অপরিবর্তিত রেখে ভুলত্রুটিগুলি সংশোধন করে সম্পূর্ণ নতুনভাবে বইটি সাজিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে।
প্রথম বই হিসেবে ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’-এর সঙ্গে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, তারই আরও যত্নশীল ও পরিণত রূপ এই দ্বিতীয় সংস্করণ। আশা করি, নতুনভাবে নির্মিত এই সংস্করণ পাঠকের কাছে শিল্পকে দেখার, বোঝার এবং শিল্পের সঙ্গে সমাজের সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার আরও একটি দরজা খুলে দেবে।
সম্পাদনা : বিজয় দাস
শ্রীযোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ভূমিকা ও সম্পাদনা : অলোক সরকার
সম্পাদনা : বিজয় দাস
প্রি-বুকিং-এর সাথে উপহার হিসেবে থাকছে একটি বিশেষ চিত্র সিরিজ
কৈলাসচন্দ্র সিংহ
সম্পাদনা : সুমিত বড়ুয়া
সম্পাদনা : সুমিত বড়ুয়া
লেখক : অমিতাভ পুরকায়স্থ
প্রি-অর্ডারের সাথে থাকবে
₹৬০০+১০টি রঙিন ছবির সেট+লেখকের স্বাক্ষর
অনুবাদ ও সম্পাদনা : কৃষ্ণ শিঞ্জিনী দেব
লেখক : উমেশচন্দ্র বটব্যাল
সম্পাদনা : নীলাঞ্জন হালদার
আশিস কুমার চট্টোপাধ্যায়




















