একটি লোয়ার ক্লাসিক গদ্য
₹70 Original price was: ₹70.₹56Current price is: ₹56.
বৈদ্যনাথ চক্রবর্তী
গ্রাম ভুরকুণ্ডায় ছাগলচরুয়া বাগালদের সঙ্গে—আর, ব্যারাকপুর-তালপুকুর-মুক্তপুকুর-রুইয়া আধা গ্রাম-আধা শহরের পাকড়ে-বাগদি-গয়লা ছেলেদের সঙ্গে মিশে কুকথাগুলি শিখেছিলাম। বলতামও, তাদের সঙ্গে মেশামিশির ওটাই পহেলা শর্ত যে পাল্টা বলতেই হবে। মুখ্যবর্ণগুলি ছিল : শ, ব, চ, ত, দ, খ, ক, গ, ড়, স, বঁ, র, ম, ঙ, শ, আ, ন, ধ, ট—এবম্বিধ আরও কয়েকটি। এখনও তাদের সঙ্গে মিশি-উঠি-বসি-খাই-আত্মবিনিময় করি।
আপনবোধ থেকে শুরু করা গেল ‘লোয়ার ক্লাসিক গদ্য’—একটাই মুখ্য কারণ : ৭/৮ বছুরে এক বালকশিশু চালকলের লরি থেকে পড়ে-যাওয়া চাল কুড়োতে গিয়ে চালকলমালিকের ‘খিস্তি’ শুনে প্রথমে পিছিয়ে গিয়েছিল, পরে তার গুদোমের বাইরের দেয়ালে প্রস্রাব দিয়ে পাল্টা খিস্তি লিখেছিল।
সেই লেখাটা, আজ, ৬০/৬১ বছর পর লিখিত রূপ পেল। বন্ধুদের সৌজন্যে প্রকাশিতও হল। যদি খাঁদু-রঘু-বলাই-রবি-মান্নান-মধু-কেষ্ট-বিজয়-হিমু-দুলাল-শংকর-আবদুল-পরী-রমেশ-সঞ্জয়-তোতাদের সঙ্গে আবার দেখা হত, তারা এই গ্রন্থ পড়তে পারত—তাহলে এই ঘামের আরাম তারা আমায় দিতে পারত ; কিন্তু, তারা এখন কোথায় ? হয়ত, ‘যে তিমির সে তিমির’-এই পড়ে আছে। এখন মিশি ভোলা-সাগর-মনা-লালু-গুন্ডা-ট্যাঁপা-শম্ভু-হারু-মাখন-তপা-স্বপন-গনা-পরিতোষ-রানাদের সঙ্গে। ওরা আমার ভালো বন্ধু। খিস্তিগুলো আজও শুনি, স্টেশন-বাসস্ট্যান্ড-রিক্সা-ভ্যান-ভ্যানো-অটো-টোটো-ঠেলাঅলা-হিজড়ে মহলে।
চুপিচুপি একটা কথা জানিয়ে রাখি :
‘সো কলড ভদ্রলোকেরাও সেসব খিস্তি অম্লানবদনে বলে থাকে।’
| Weight | 64 g |
|---|---|
| Dimensions | 8.5 × 5.5 × 0.2 cm |
| Cover | Paper Back |
| Cover Design | Anindya Dutta |
Related Products
কৈলাসচন্দ্র সিংহ
তিলক পুরকায়স্থ
দ্বিতীয় সংস্করণ
কলিখাতা-র প্রথম বই ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’। ২০২০-র জুলাইয়ে প্রথম প্রকাশের পর ২০২২ সালের মধ্যেই প্রকাশিত হয় চারটি মুদ্রণ। পূর্বেই আমরা বইটির নতুন সংস্করণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, আর তাই চতুর্থ মুদ্রণ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হয়, আর নতুন মুদ্রণ না করে বইটির লেখাগুলি অপরিবর্তিত রেখে ভুলত্রুটিগুলি সংশোধন করে সম্পূর্ণ নতুনভাবে বইটি সাজিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে।
প্রথম বই হিসেবে ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’-এর সঙ্গে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, তারই আরও যত্নশীল ও পরিণত রূপ এই দ্বিতীয় সংস্করণ। আশা করি, নতুনভাবে নির্মিত এই সংস্করণ পাঠকের কাছে শিল্পকে দেখার, বোঝার এবং শিল্পের সঙ্গে সমাজের সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার আরও একটি দরজা খুলে দেবে।
সম্পাদনা : বিজয় দাস
দ্বিতীয় মুদ্রণ
তিলক পুরকায়স্থ
তিলক পুরকায়স্থ
তিলক পুরকায়স্থ
নীলাঞ্জন হালদার
লেখক : বিমলাচরণ লাহা
সম্পাদনা : সুমিত বড়ুয়া
লেখক : শ্রীপূরণচাঁদ শ্যামসুখা
সম্পাদনা : সুমিত বড়ুয়া
তিলক পুরকায়স্থ
সম্পাদনা : সুমিত বড়ুয়া
আশিস কুমার চট্টোপাধ্যায়













