চা-কুলীর আত্মকাহিনী
₹225 Original price was: ₹225.₹180Current price is: ₹180.
শ্রীযোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ভূমিকা ও সম্পাদনা : অলোক সরকার
“চা-কুলীর আত্মকাহিনী” কাল্পনিক উপন্যাস নহে, প্রকৃত সত্যঘটনা-মূলক কাহিনী; সুতরাং প্রকৃত মনুষ্যজীবনে এরূপ ঘটনা সমাবেশ বড়ই বিস্ময়জনক বলিয়া আমি ইহাকে লিপিবদ্ধ করিয়াছি। তবে অধিকাংশস্থলে নাম ও ধাম প্রভৃতি আমায় পরিবর্ত্তন করিয়া লইতে হইয়াছে, তাহার কারণ সহজেই অনুমান করা যাইতে পারে। সুতরাং যে চা-বাগান ও যে সকল কর্ম্মচারীদিগের নাম এস্থলে এই কাহিনীতে বর্ণিত হইয়াছে, তাহা প্রকৃত নহে; কিন্তু ঘটনা সকল প্রকৃত। আমি প্রকৃত নাম ও ধাম গোপন করিয়া কাল্পনিক নাম ও ধাম ব্যবহার করিয়াছি। —শ্রীযোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
—কেমন ছিল ভারতবর্ষে চা-চাষের শুরুর দিনগুলি?
—কেমন ছিল চাকুলিদের যন্ত্রণা?
আমরা তার খোঁজ রাখি না। তবে আজ বোধহয় একটু পিছনে ফিরে দেখার সময় এসেছে। আমরা ফিরে যাব অতীতে। অতীত খুঁড়ে দেখবার চেষ্টা করব চা-কুলিদের অমানুষিক দুর্দশার দিনগুলি। অবশ্য আমাদের বয়ানে নয়। একজন চা-কুলির বয়ানে। আর এই ফিরে দেখায় আমরা স্মৃতি সাক্ষ্য হিসেবে পুনর্বার দেখে নিতে চাইব একটি গ্রন্থকে। গত শতকের উল্লেখযোগ্য লেখক শ্রী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখিত ‘চা-কুলীর আত্মকাহিনী’।
চা-বাগানের শ্রমিক সংগ্রহের জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন আড়কাঠি সম্প্রদায় তৈরি হয়েছিল। যারা প্রলোভন দিয়ে শ্রমিক সংগ্রহ করে আসামের চা-বাগানে পাঠাত। আর আমাদের গ্রন্থিত এই কাহিনির সূচনা, চলন এই আড়কাঠি কর্তৃক ফাঁদ ও তার পরবর্তী শ্রমিক জীবনের দুর্দশার আখ্যান।
| Weight | 270 g |
|---|---|
| Cover | Hard Cover |
| Cover Design | Sudip Chakraborty |
Related Products
অনুবাদ ও সম্পাদনা : কৃষ্ণ শিঞ্জিনী দেব
লেখক : উমেশচন্দ্র বটব্যাল
সম্পাদনা : নীলাঞ্জন হালদার
দ্বিতীয় সংস্করণ
কলিখাতা-র প্রথম বই ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’। ২০২০-র জুলাইয়ে প্রথম প্রকাশের পর ২০২২ সালের মধ্যেই প্রকাশিত হয় চারটি মুদ্রণ। পূর্বেই আমরা বইটির নতুন সংস্করণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, আর তাই চতুর্থ মুদ্রণ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হয়, আর নতুন মুদ্রণ না করে বইটির লেখাগুলি অপরিবর্তিত রেখে ভুলত্রুটিগুলি সংশোধন করে সম্পূর্ণ নতুনভাবে বইটি সাজিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে।
প্রথম বই হিসেবে ‘চিত্রকলায় সমাজতত্ত্ব’-এর সঙ্গে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, তারই আরও যত্নশীল ও পরিণত রূপ এই দ্বিতীয় সংস্করণ। আশা করি, নতুনভাবে নির্মিত এই সংস্করণ পাঠকের কাছে শিল্পকে দেখার, বোঝার এবং শিল্পের সঙ্গে সমাজের সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার আরও একটি দরজা খুলে দেবে।
সম্পাদনা : বিজয় দাস
সম্পাদনা : শুভংকর গুহ
আশিস কুমার চট্টোপাধ্যায়
দ্বিতীয় মুদ্রণ
তিলক পুরকায়স্থ
আশিস কুমার চট্টোপাধ্যায়
তিলক পুরকায়স্থ
আশিস কুমার চট্টোপাধ্যায়
কৈলাসচন্দ্র সিংহ
তিলক পুরকায়স্থ
তিলক পুরকায়স্থ















