কলিকাতা : সেকালের গল্প একালের শহর (তৃতীয় খণ্ড)
₹499 Original price was: ₹499.₹400Current price is: ₹400.
তিলক পুরকায়স্থ
এটি কলিকাতা ট্রিলজি-র তৃতীয় অর্থাৎ শেষ বই। ইতিহাস নয়, কলকাতার সামাজিক ইতিহাস রচনাই এই লেখাটির মূল উদ্দেশ্য। আমেরিকা সহ সারা বিশ্বের দাস প্রথার গল্প শোনায়, কিন্তু শোনায় না যে ঔপনিবেশিক যুগে আমাদের ঘরে ঘরেই নাম বদলে দাসপ্রথা টিকে ছিল (ক্রীত)দাস-দাসী, চাকর-চাকরানী ইত্যাদি রূপে। কলকাতা তো বটেই এমনকি ভারতবর্ষের প্রথম ইংরেজি ও ফরাসি ভাষায় সাহিত্য স্রষ্টা কলকাতার তরুলতা দত্তের নাম আমরা বিস্মৃত। ফরেনসিক বা অপরাধ তদন্ত বিজ্ঞানে বিপ্লব এনে দেওয়া ‘হেনরিস সিস্টেম অফ ফিঙ্গার প্রিন্ট ক্লাসিফিকেশন’-এর তথাকথিত উদ্ভাবক হেনরি সাহেব আদৌ নন। দুই বাঙালি অধঃস্তন কর্মচারী সাব ইন্সপেক্টর কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বসুর আবিষ্কারকে নিজের নামে চালিয়ে দিয়েছিলেন। ঔপনিবেশিক কলকাতার কবিগান পর্ব এবং কলকাতার ভিস্তিওয়ালাদের মতন প্রান্তিক চরিত্রগুলির সঙ্গে হারিয়ে যাওয়া কলকাতার তৎকালীন দুর্গা পূজা, বাবু কালচার, পাঞ্চ হাউস, ট্যাভার্ন, আইস হাউস মার্ডার, কলকাতার ইংরেজি রঙ্গমঞ্চ ও রঙ্গমঞ্চের দুই বিখ্যাত নায়িকা সংবাদ ইত্যাদি ঘটনাবলীকেও ঐতিহাসিক তথ্যের মাধ্যমেই গল্পের ছলে পাঠকের দরবারে হাজির করলাম।
| Weight | 500 g |
|---|---|
| Cover | Hard Cover |
| Cover Design | Bijay Das, Sudip Chakraborty |
| Illustration | Sudip Chakraborty |
Related Products
Out of stock
সম্পাদনা : সুমিত বড়ুয়া
আশিস কুমার চট্টোপাধ্যায়
শুভদীপ রায় চৌধুরী
বইটি যথেষ্ট তথ্যমূলক ও মনোগ্রাহী। লেখক বিভিন্ন প্রাচীন প্রতিষ্ঠান পরিবারগুলির বিষয়ে যথেষ্ট গবেষণা করে এটি রচনা করেছেন। অজানা তথ্যকে জানার জন্য বিশেষত কলকাতার পারিবারিক দুর্গাপুজোর বৈভব ও গরিমাকে জানতে এই বইটি কাজে লাগবে। — ড. সৌমিত্র শ্রীমানী (প্রখ্যাত ইতিহাসবিদ)
This book on the five-day autumnal festival of Bengal which is an unparalleled celebration of mass public festivity is a great endeavour to understand how it all began. I am happy that Mr.Subhadip Roy Chowdhury has painstakingly traced the evolution of Durga Puja of the seven traditional Bonedi houses of Calcutta. Bonedi Kolkata Durgotsava is a laudable effort to understand and chronicle a social, cultural and religious event that has gripped the imagination of every Bengali, no matter in which part of the world they live. It will be a worthwhile addition in my library. — Shahanshah Mirza (Great Great Grandson of king Wajid Ali Shah)
শুভদীপ রায় চৌধুরীর এই বইটিতে পরিশ্রমের ছাপ আছে। পুরনো কলকাতাকে হালফিলের সব মানুষই চেনেন। সেই কলকাতা তো একটা নয়, অনেকগুলো কলকাতা। চালচিত্তির একের মধ্যে বহু। তাই তা এত বর্ণময়। সেই বর্ণময়তার সেরা অনুষঙ্গ দুর্গাপুজো। বনেদি বাড়ির দুর্গাপুজোর রোশনাই, জৌলুস, গরিমা পুরনো কলকাতার গবেষকের বরাবরের আগ্রহের বিষয়। ছোট ইতিহাস, বড় ইতিহাস সেখানে পাশাপাশি চলে। এই বইটিতে তেমন কিছু ইতিহাস তুলে আনা হয়েছে। মনস্ক পাঠক বইটিতে প্রয়োজনীয় তথ্য পাবেন। অন্যমনস্ক পাঠক বইটি পড়ে আনন্দ পাবেন। — ড. সুপ্রতিম দাশ (অধ্যাপক, ইতিহাস বিভাগ এবং সহ-অধ্যক্ষ স্কটিশ চার্চ কলেজ, কলকাতা)
লেখক : শ্রীপূরণচাঁদ শ্যামসুখা
সম্পাদনা : সুমিত বড়ুয়া
গালিব উদ্দিন মণ্ডল
সম্পাদনা : বিজয় দাস
প্রি-বুকিং-এর সাথে উপহার হিসেবে থাকছে একটি বিশেষ চিত্র সিরিজ
তিলক পুরকায়স্থ
আশিস কুমার চট্টোপাধ্যায়
সম্পাদনা : বিজয় দাস
Out of stock















